২৭ অক্টোবর ২০২৬, ০২:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

শ্রীমঙ্গলে প্লাস্টিক দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক অভিযান

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: পর্যটন এলাকায় প্লাস্টিক দূষণ কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনা জোরদার করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রাধানগর পর্যটন এলাকায় সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে রাধানগর রিসোর্ট মালিক সমিতির কাছে একটি প্লাস্টিক ক্রাশার মেশিন হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টুওয়ার্ডস সাসটেইনেবল প্লাস্টিকস ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) এবং আর্থিক সহায়তা দেয় বাংলাদেশে অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস।

আলোচনা সভায় পর্যটন এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ সুরক্ষায় স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচার, পরিচ্ছন্নতা অভিযান ও ক্রাশার মেশিন হস্তান্তর কর্মসূচিতে প্রায় ৩০০ অংশীজন অংশ নেন।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর