২৭ অক্টোবর ২০২৬, ০০:৫৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অবৈধভাবে মজুত ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা

সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারের নাঈম অটো মোবাইল ও বীজ ভান্ডারের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা দেড় হাজার বস্তা সার জব্দ করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব সার জব্দ করে। পরে গোডাউনটি সিলগালা করা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩৭০ বস্তা টিএসপি, ১ হাজার ১২০ বস্তা ডিএপি ও ১০ বস্তা এমওপি সার।

এ ঘটনায় গোডাউনের মালিক হাসানুল নাঈমকে পলাতক আসামি উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় লিখিত এজাহার দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার। হাসানুল নাঈম দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের মৃত মফিজুল হক ওরফে মফির ছেলে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর