২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পৃথিবীতে শিক্ষার চেয়ে টাকার মূল্য কম—এজন্যই শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়: ফায়ার সার্ভিস ডিডি জানে আলম

সূত্র: Dainik Jahan / বাংলাদেশ

সংবাদ থেকে

“পৃথিবীতে শিক্ষার চেয়ে টাকার মূল্য কম—এজন্যই শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। শিক্ষার ক্ষেত্রে যদি সঠিকভাবে শিক্ষা অর্জন না হয়, তাহলে সেই শিক্ষার মূল্যও কম। সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান, সঠিক ব্যক্তি—এই তিনটা যার ঠিক আছে, সব জায়গায় তার মূল্যায়ন আছে।”

​রোববার (২৫ অক্টোবর ২০২৬) দুপুরে ময়মনসিংহের দিঘারকান্দায় কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. জানে আলম তাঁর বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আজ আমার এই বিদায়ী অনুষ্ঠানে আপনারা আমার অনেক গুণের কথা তুলে ধরেছেন, আমি জানি না আসলে এগুলোর অধিকারী আমি কি না।”

​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত এই বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বৃহত্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী (পিএফএম)।

মূল প্রতিবেদন: Dainik Jahan

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর