চবিতে ড্রোন ক্যামেরা ওড়াতে লাগবে প্রক্টরের অনুমতি
Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ড্রোন ক্যামেরা ওড়ানোর আগে নিতে হবে প্রক্টর অফিসের পূর্বানুমতি। নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলের পাশেও ড্রোন ওড়ানো হচ্ছে।
Original report: Chattogram Pratidin
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗