১৪৬ ফ্লাইট বাতিলে যাত্রী আটকা পড়েছে ২২২৩১
Source: Dainik Purbokone / Bangladesh

সংবাদ থেকে
শাহজালাল বিমানবন্দর থেকে সৌদিগামী ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ১০ অক্টোবর থেকে ফ্লাইট বাতিল শুরু হয়। রবিবার (২৫ অক্টোবর) পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়ালো ১৪৬টি। এসব ফ্লাইটের যাত্রী সংখ্যা ছিল ২২ হাজার ২৩১ জন।
বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ছিল ৬৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১১টি।
Original report: Dainik Purbokone
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗