রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
Source: Sarabangla / Bangladesh

সংবাদ থেকে
ঢাকা: রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লুকা নিকুলেস্কুকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৪ অক্টোবর) রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান রোমানিয়ার প্রধানমন্ত্রী নিকুলেস্কুর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘদিনের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে, বিশেষ করে বাণিজ্য, কর্মী সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে।
Original report: Sarabangla
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
