‘ভাটরার জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী
Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ‘ভাটরার জাউরা’ নামক একটি কিশোরগ্যাং গ্রুপের বর্বরোচিত হামলায় মো. সুকুর আলম (২৫) নামের এক রাজমিস্ত্রী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। হামলায় সুকুর আলম ছাড়াও তারেক (২০) নামের আরও এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত সুকুর আলম ওই গ্রামের মজুমদার বাড়ির জামাল হোসেনের ছেলে। অপর আহত তারেকও একই বাড়ির বাসিন্দা।
Original report: Dhaka News24
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
