31 October 2026, 21:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

Source: Bogura Live / Crime

সংবাদ থেকে

বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। তিনি কাহালু উপজেলার পাইকপাড়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল মান্নান জানান, ২০২৫ সালের ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার শিতলাইগ্রামে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় ওই কিশোরী। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী মেহেদী হাসান, তাঁর ভাই মো. মামুন মণ্ডল (৩৮), ভাগনে মো. রকি (২৬) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন মিলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে তুলে নিয়ে যান। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

Original report: Bogura Live

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending