বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২৫ অক্টোবর চাঁদপুরের স্থানীয় মজলিস মিলনায়তনে সহযোগী সদস্য সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুদ্দিন আহমদ। কমিটির সভাপতি করা হয় আব্দুল্লাহ আল সিয়াম সাধারণ সম্পাদক করা হয় এইচ এম সাব্বির হোসাইনকে।
উক্ত সহযোগী সদস্য সমাবেশে শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও খেলাফত মজলিস চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗