চাঁদপুর শহরে আরএস টাওয়ার পরিদর্শনে পৌর কর্তৃপক্ষ, খুব শিগগিরই সিদ্ধান্ত
Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে
বিদ্যুতের ৩৩ ও ১১ হাজার ভোল্টেজের সঞ্চালন লাইনের পাশে থাকা চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডের ঝুঁকিপূর্ণ আর.এস টাওয়ার পরিদর্শন করেছেন পৌরসভার নগর পরিকল্পনাবিদ সোহরাব হোসেন, নকশাকার জাহিদ হোসেন ও সার্ভেয়ার মনির হোসেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে সরেজমিন পরিদর্শন করেন পৌরসভার এসব কর্মকর্তারা। এ সময় তারা ওই ভবনের দখলীয় জায়গা পরিমাপ করেন।
নগর পরিকল্পনাবিদ সোহরাব হোসেন বলেন, এই ভবনটি নকশা অনুযায়ী করা হয়েছে কিনা আবারও পরিমাপ করা হয়েছে। বিষয়টি বাড়ির নকশার সাথে মিলিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
Original report: Chandpur Times
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗