29 October 2026, 01:08 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

এক দফা দাবি নিয়েই ক্লাসে ফিরছে শিক্ষক-শিক্ষার্থীরা, সংকট মেটাতে বুধবার চুয়েটে ইউজিসি

Source: Suprobhat Bangladesh / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৪ দিনের অচলাবস্থার মধ্যে ক্লাসে ফিরতে চায় শিক্ষার্থীরা। তবে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসন ও একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করতে বুধবার চুয়েট যাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত উচ্চপর্যায়ের পরামর্শক কমিটি।

রবিবার শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে ক্লাসে ফেরার আগ্রহের কথা জানান শিক্ষার্থীরা। একই দিন সাধারণ সভা করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানোর সিদ্ধান্ত নেয় চুয়েট শিক্ষক সমিতিও। তবে কবে থেকে ক্লাস শুরু হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending