সাক্ষাৎকার: দ্বিগুণ কাজ করেও অবহেলিত আউটসোর্সিং কর্মীরা

সংবাদ থেকে
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে সেবা দিলেও ন্যায্য অধিকার ও চাকরির নিশ্চয়তা থেকে বঞ্চিত দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ আউটসোর্সিং কর্মী। ঠিকাদারি প্রথার শোষণ, অনিয়মিত বেতন ও চাকরিচ্যুতির আতঙ্কের মধ্যে তাঁদের দিন কাটছে। এই বৈষম্য নিরসন ও ঠিকাদার প্রথা বাতিলের দাবি নিয়ে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক নুরুল হক নূর কথা বলেছেন ঢাকা নিউজ ২৪ এর বিশেষ প্রতিনিধির সাথে।
ঢাকা নিউজ ২৪: বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারীদের সংখ্যা কত এবং তাদের সামগ্রিক পরিস্থিতি এখন কেমন?
মাহবুবুর রহমান আনিস: আমরা শুধু আউটসোর্সিং নিয়ে কাজ করি না; এখানে দৈনিক মজুরিভিত্তিক, হাজিরাভিত্তিক, প্রকল্পভিত্তিক এবং দাপ্তরিক কাম প্রহরীর মতো বিভিন্ন খাত মিলিয়ে আনুমানিক প্রায় ৫ থেকে সাড়ে ৫ লক্ষ কর্মচারী রয়েছে। সামগ্রিক পরিস্থিতি বলতে, আল্লাহর রহমতে সরকার গত ২১ সেপ্টেম্বর যে নীতিমালা ঘোষণা করেছে, তা যদি দ্রুত বাস্তবায়ন করা হয় এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি বা সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয় তাহলে আমরা যারা বর্তমানে কর্মরত আছি ভালো পর্যায়ে থাকতে পারব।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




