28 October 2026, 22:33 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শয্যাশয়ী সবুজ মিয়াকে হুইলচেয়ার দিয়েছে খুলনা বন্ধুসভা

Source: Dainik Purbanchal / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: সারাক্ষণ বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করেন সবুজ মিয়া। নিজের শক্তিতে উঠে বসারও সামর্থ্য নেই। পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে ভেঙে যায় মেরুদণ্ডের হাড়। সেই থেকে বিছানাই তাঁর পৃথিবী। অভাবের সংসার, তিন শিশুসন্তান, আর অসহায় স্ত্রী—দুর্ঘটনায় পঙ্গু হওয়ার পর এভাবেই কাটছে জীবন। চিকিৎসার অভাবে অচল হয়ে পড়েছে দুই পা। পরিবারের উপার্জনক্ষম মানুষটি এখন নিজেই অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে তাঁকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে খুলনা বন্ধুসভা।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম করেছেন বন্ধুরা। ২৩ অক্টোবর বিকেলে খুলনা দিঘলিয়া উপজেলার পানিগাতী ইউনিয়নে সবুজের বাড়িতে গিয়ে তাঁরা হুইলচেয়ারটি পৌঁছে দেন।

একসময় দিনমজুরি করে সংসার চালাতেন সবুজ মিয়া। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে পাঁচ সদস্যের পরিবারে অভাব ছিল, কিন্তু বেঁচে থাকার অবলম্বন ছিল তাঁর পরিশ্রম করার সামর্থ্য। প্রায় পাঁচ বছর আগে একটি দুর্ঘটনা সেই সামর্থ্য কেড়ে নেয়। এখন নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, বিছানা থেকে উঠে বাইরে যাওয়ারও উপায় নেই।

Original report: Dainik Purbanchal

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending