27 October 2026, 20:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

গৃহবধূর গোসলের ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Source: Sonali Sangbad / Crime

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল এবং ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম নাহিদ (২০)।

গত শনিবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।

এসআরবি জানায়, নাহিদ গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন। ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ১৯ অক্টোবর ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending