27 October 2026, 00:59 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৪৩, নগরীতে ২০ জন গ্রেপ্তার

Source: Sonali Sangbad / Crime

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এই ১৪৩ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে। গতকাল রোববার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ জুড়ে মোট ৫৯টি মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি খুন, ১টি খুনসহ ডাকাতি বা ডাকাতি, ১টি চুরি, ৩টি নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য খাতে ৫৩টি মামলা। এছাড়া এই সময়ে ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পরিচালিত ১৪৫টি অভিযানে মোট ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।

Original report: Sonali Sangbad

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending