২০০ মিটারেও ইমরানুর ও শিরিনের স্বর্ণ জয়

সংবাদ থেকে
১০০ মিটারের পর ২০০ মিটারেও সোনা জিতলেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে স্প্রিন্টের দুই ইভেন্টেই শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন দেশের দ্রুততম মানব ও মানবী। এর মধ্যে নারীদের ২০০ মিটারে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন শিরিন।
আজ জাতীয় স্টেডিয়ামে পুরুষদের ২০০ মিটার শেষ করতে ইমরানুর সময় নিয়েছেন ২১.১৮ সেকেন্ড। দ্বিতীয় হওয়া শান্ত কর্মকারের সময় ২১.৬৩ সেকেন্ড, আর ২১.৭৭ সেকেন্ডে তৃতীয় হয়েছেন রাকিবুল হাসান।
নারীদের ২০০ মিটারে শিরিনের দাপট আরও বেশি। ২৪.৩৫ সেকেন্ডে দৌড় শেষ করে নিজের গড়া জাতীয় রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২৪ সালের জাতীয় অ্যাথলেটিকসে ২৪.৬৮ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন শিরিন। এবার সেই সময় আরও কমিয়ে সোনা জিতলেন তিনি। ২৫.১১ সেকেন্ডে দ্বিতীয় শরিফা খাতুন, ২৫.৩৩ সেকেন্ডে তৃতীয় হয়েছেন বর্ষা খাতুন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



