ব্যাটিং কোচের চাকরি হারিয়ে যা বললেন আশরাফুল

সংবাদ থেকে
সকালে জাতীয় দলের ব্যাটারদের নিয়ে কাজ করেছেন, সন্ধ্যায় জানতে পেরেছেন আর থাকছেন না জাতীয় দলের ব্যাটিং কোচের পদে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের মাত্র চার দিন আগে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, আশরাফুলকে নতুন কোন দায়িত্ব দেওয়া হবে। এদিকে, বোর্ডের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আশরাফুল বলেছেন তার প্রতি ‘অবিচার করা হয়নি’। চুক্তিতেই এমন কথা লিখা ছিল বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
রোববার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশরাফুল জানান, শনিবার সন্ধ্যায় তাঁকে সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় দলের সঙ্গে কাজ না করলেও বিসিবির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ এখনো তিন মাসের বেশি। এই সময়ে বোর্ড যেখানে তাকে কাজে লাগাতে চায় তিনি প্রস্তুত বলেছেন আশরাফুল।
‘কালকেই জানানো হয়েছে, মাগরিবের পরে জানতে পেরেছি যে আসলে জাতীয় দলের ব্যাটিং কোচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং বাকি সময় যে তিন মাস সময় আছে সেটা যখন অ্যাসাইনমেন্ট বা কোনো কাজ থাকবে তখন জানানো হবে।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗