কর্ণফুলী থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার নৌ পুলিশের

সংবাদ থেকে
কর্ণফুলী নদী থেকে জিতু চৌধুরী (৩০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ পুলিশ।রোববার (২৫ অক্টোবর) বিকেলে কর্ণফুলী নদীতে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের এসআই মোজাম্মেল হোসেন।
জিতু চৌধুরী নগরের ডবলমুরিং থানার ২৮ নম্বর দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ডের গোসাইলডাঙা এলাকার বাসিন্দা। তার বাবার নাম পরিমল চৌধুরী এবং মায়ের নাম লাভলী চৌধুরী। গত ২২ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
সদরঘাট নৌ পুলিশের এসআই মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
