যশোরের শার্শায় দাদা কর্তৃক শিশু যৌন নির্যাতনের অভিযোগ
Source: Daily Probaha / Bangladesh
সংবাদ থেকে
যশোর ব্যুরো ঃ ৩ বছরের এক শিশু আপন দাদা কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি যশোর শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে। শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা পুলিশের কাছে অভিযোগ করেন, গত ২২ অক্টোবর বিকাল ৩ টার দিকে ওই গ্রামের নূর আহমদ (৮৫) তার রুমে ছেলের নিজের ফুটফুটে ৩ বছরের শিশু মেয়েকে নিয়ে যৌন নির্যাতন করে।
বিষয়টি শিশুটি তার মাকে বিষয়টি জানানোর পর এক কান দুই কান হয়ে বাইরে চলে আসে। শিশুটিকে রোববার ২৫ অক্টোবর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Original report: Daily Probaha
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
