28 October 2026, 06:42 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনা করে খুলনা প্রেসক্লাবের বিবৃতি

Source: Daily Probaha / Bangladesh

সংবাদ থেকে

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এনামুল হকের আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার এবং সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক এনামুল হক খুলনার সাংবাদিকতা জগতের এক অত্যন্ত শ্রদ্ধাভাজন ও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব।

আজ রবিবার বিকেল ৩টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে খুলনা বিশেষায়িত হাসপাতালের সিসিইউতে (ঈঈট) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর এই আকস্মিক অসুস্থতার খবর আমাদের গভীরভাবে চিন্তিত ও মর্মাহত করেছে।”নেতৃবৃন্দ সাংবাদিক এনামুল হকের দ্রুত ও পূর্ণ আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।

একই সাথে তাঁর উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং খুলনাবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending