লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

সংবাদ থেকে
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় সুজল মিয়া (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজল মিয়া ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. লিয়াকত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের অজান্তে নিজ ঘরের দরজা বন্ধ করে বারান্দায় নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নেন সুজল মিয়া। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


