হবিগঞ্জ শহরের হরিপুর থেকে ৪২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
সূত্র: Habiganj Express / অপরাধ

সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ওসি জাহিদুল হকের নির্দেশে এসআই বিশ্বজিৎ এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে হরিপুর নদীর পাড় এলাকায় মো. এনামুল রশিদ ওরফে এনামের বসত ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ পৌরসভার উমেদনগর পশ্চিমহাটির মৃত ওমর আলীর ছেলে মো. এনামুল রশিদ ওরফে এনাম (৪৪) এবং নাতিরাবাদ এলাকার শাহীন মিয়ার ছেলে মো. খোকন (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মূল প্রতিবেদন: Habiganj Express
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


