26 October 2026, 14:09 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

শায়েস্তানগরে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান ॥ ভুয়া চিকিৎসক আটক

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকার মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মো. আরিফ মিয়া নামে এক ব্যক্তিকে ভুয়া চিকিৎসককে আটক করেছে এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ দল। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরিফ মিয়া দীর্ঘদিন ধরে ‘ডা. মীর মাহবুব রহমান’ পরিচয়ে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তিনি তাঁর চিকিৎসাগত যোগ্যতা ও চিকিৎসাসেবা প্রদানের বৈধতার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযানে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন। উল্লেখ্য শুধু এই হাসপাতালই নয়, এমন অনেক প্রাইভেট হাসপাতালেই এমন অবস্থা চলছে। তদন্ত করে অভিযান চালালে তা বেরিয়ে আসবে। এ সময় এসআরবির ক্যাপ্টেন মোশারফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending