28 October 2026, 04:22 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়কের ৪ লেন নির্মাণ কাজ শুরু

Source: Habiganj Express / Bangladesh

সংবাদ থেকে

লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল আলোচিত মোড়াকরি থেকে হবিগঞ্জ জেলা সদর পর্যন্ত ফোরলেন (চারলেন) সড়ক উন্নীতকরণ ও প্রশস্তকরণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিনের এই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে লাখাই উপজেলাসহ সমগ্র হবিগঞ্জবাসীর সার্বিক যোগাযোগব্যবস্থায় এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। এই ফোরলেন সড়ক শুধু ভ্রমণের সময় ও দূরত্বই কমাবে না, বরং পুরো অঞ্চলের অর্থনীতি, কৃষি এবং সামাজিক জীবন যাত্রায় এক অভূতপূর্ব পরিবর্তন আনবে।

হবিগঞ্জ জেলা সদর থেকে লাখাই হয়ে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার সাথে দ্রুততম যোগাযোগের জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন সংকীর্ণ ও অপ্রশস্ত রাস্তার কারণে সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে প্রতিনিয়ত নানা ভোগান্তির মুখোমুখি হতে হতো। বিশেষ করে বর্ষাকালে কিংবা জরুরি চিকিৎসাসেবা পেতে সিলেট বা ঢাকাগামী রোগীদের চরম ভোগান্তি পোহাতে হতো। ফোর লেন সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা ও স্বস্তি। এলাকার সর্বস্তরের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

যোগাযোগ খাতের এই বৈপ্লবিক উন্নয়ন লাখাইয়ের হাওরকেন্দ্রিক অর্থনীতির নতুন দিগন্ত খুলে দেবে। লাখাই ও পার্শ্ববর্তী হাওরাঞ্চলের উৎপাদিত ধানের পাশাপাশি নদী ও হাওরের তাজা মাছ দ্রুত এবং সহজের দেশজুড়ে বাজারজাত করা সম্ভব হবে। যোগাযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই হ্রাস পাবে। এছাড়া উন্নত রাস্তার কারণে এ অঞ্চলে নতুন নতুন ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, যা স্থানীয় বেকার যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending