বাহুবলে ১২ দিন পর বাড়ি ফিরল প্রবাসী জিয়ার মরদেহ
সংবাদ থেকে
স্টাফ রিপোর্টার ॥ জীবিকার তাগিদে সুদূর কুয়েতে পাড়ি জমিয়েছিলেন জিয়াউর রহমান জিয়া। স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানো, স্বজনদের পাশে দাঁড়ানো। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই প্রবাসজীবনের অবসান ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনায়।
মৃত্যুর ১২ দিন পর মধ্যপ্রচ্যের কুয়েত থেকে দেশে ফিরেছেন তিনি, তবে জীবিত নয়, ফ্রিজিং গাড়িতে করে নিথর দেহে। গতকাল রবিবার সকালে তাঁর মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে বাহুবল উপজেলার নিভৃত পল্লী আব্দুল্লাহপুর গ্রামের পরিবেশ।
পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ছাড়াও প্রতিবেশীদের শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। জিয়াউর রহমান জিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। গত ১২ অক্টোবর কুয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗