শাদাবের প্রথম সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়

সংবাদ থেকে
জয়ের জন্য প্রয়োজন ৮৮ রান, হাতে মাত্র এক উইকেট। পাকিস্তানের হার তখন সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। সেখান থেকেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শাদাব খানের দুর্দান্ত সেঞ্চুরি আর হারিস রউফকে নিয়ে শেষ উইকেটে বিশ্বরেকর্ড জুটিতে ইংল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। রুদ্ধশ্বাস এই জয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালও নিশ্চিত করেছে স্বাগতিকেরা।
রোববার (২৫ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে বেন ডাকেটের সেঞ্চুরিতে ২৪১ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান ৪৭.১ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান তুলে জয় নিশ্চিত করে। শেষ উইকেটে শাদাব ও হারিস রউফ ৮৯ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন। ওয়ানডেতে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ড এটি।
আট নম্বরে ব্যাট করতে নেমে ৯৬ বলে ১৩ চার ও ৫ ছক্কায় অপরাজিত ১১৩ রান করেন শাদাব। ওয়ানডেতে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। অন্য প্রান্তে হারিস রউফ ১৯ বল খেলে অপরাজিত থাকেন ৭ রানে। শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকেই আসে জয়সূচক বাউন্ডারি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗