ঢাবির সূর্যসেন হল শাখা শিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন’
সূত্র: Dhaka News24 / বাংলাদেশ

সংবাদ থেকে
নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ‘ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী’ ছিলেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক তারেক রেজা।
রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।
ফেসবুক পোস্টে এনসিপি নেতা তারেক রেজা লিখেছেন, রাশেদ খাঁন একসময় ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়) সূর্যসেন হল ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন। ডাকসু নির্বাচনে জিএস পদে দাঁড়ানোর পর শিবির তাকে আরেকজনের জন্য সরে দাঁড়াতে বললে তিনি সংগঠন (শিবির) ছেড়ে দেন। এরপর তিনি হয়ে ওঠেন মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ। (সাবেক শিবিরদের এই সিন্ড্রম নতুন কিছু না)।
মূল প্রতিবেদন: Dhaka News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗





