31 October 2026, 16:06 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

Source: TechZoom / Technology

সংবাদ থেকে

যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ করে গাড়ি সংযোজন কারখানা নির্মাণের পরিকল্পনা করেছে অডি। জর্জিয়া অঙ্গরাজ্যের কারখানাটিতে বছরে দুই লাখ স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় সাড়ে চার হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে জানায় জার্মানির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জর্জিয়ার পেরি শহরে এক নির্বাচনী সমাবেশে এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রে এটিই হবে অডির প্রথম গাড়ি সংযোজন কারখানা। আগামী বছর এর নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া উৎপাদন শুরু হতে পারে ২০৩০-এর দশকের শুরুর দিকে। উল্লেখ্য, অডি জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগনের বিলাসবহুল বিভাগ।

যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন বাড়াতে বিভিন্ন দেশের গাড়ি নির্মাতাদের ওপর চাপ দিয়ে আসছেন ট্রাম্প। একই সঙ্গে গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক বাড়িয়েছেন তিনি। তার দাবি, এসব শুল্ক যুক্তরাষ্ট্রের শিল্প খাতকে শক্তিশালী করছে ও স্থানীয় কর্মসংস্থান বাড়াচ্ছে। তবে সমালোচকদের মতে, শুল্কের কারণে গাড়ির দাম বেড়েছে। পাশাপাশি বাণিজ্যনীতি নিয়ে অনিশ্চয়তা থাকায় কিছু কোম্পানির বিনিয়োগ পরিকল্পনাও পিছিয়ে গেছে।

Original report: TechZoom

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending