‘মেকানিক্যাল শ্রমিক পদে চাকরির কথা বলে রাজুকে পাঠিয়ে দেওয়া হয় রাশিয়ার যুদ্ধে’

সংবাদ থেকে
ফরিদপুর: রাশিয়ায় মেকানিক্যাল শ্রমিক পদে চাকরির কথা বলে স্থানীয় দালালের আশ্বাসে গত ৮ মে রাশিয়ায় যায় ফরিদপুরের নগরকান্দা এলাকার যুবক রাজু মাতুব্বর (২৮)। সেখানে যাওয়ার পর রাশিয়ার সেনাবাহিনীর মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয় তাকে। সেখান সহকর্মী এক বাংলাদেশির মাধ্যমে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজুর মৃত্যুর খবর।
রাজু ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের মাঝিকান্দা গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে। যুদ্ধক্ষেত্রে তার মৃত্যুর বিষয়টি জানিয়ে গত শুক্রবার (২৩ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন রাতুল নামে বাংলাদেশি আরেক যুবক (রাশিয়ান যোদ্ধা)। এছাড়া তার সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়ে জানতে পারেন রাজুর ছোট ভাই রাজন মাতুব্বর। এরপর থেকে রাজুর পরিবারে চলছে শোক আর আহাজারি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা যায়, স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী শারমিন আক্তার আড়াই বছর বয়সের ছেলে ও এক বছরের মেয়েকে নিয়ে ননিয়ে দিশেহারা হয়ে পড়েছে। স্বামীর প্রকৃত অবস্থা জানতে চান তার স্ত্রী। তিনি স্বামীর মৃত্যুর বিচার দাবি করেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
