জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংবাদ থেকে
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে।
স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে জাপানে যান তিনি। ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে জাপানের সরকারপ্রধানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সাথে আলোচনা এবং শিল্প ও জ্বালানি অবকাঠামো পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
সফরে বাংলাদেশের জন্য জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়েও আলোচনা হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗