বাকলিয়ায় চোরাই ল্যাপটপ-মোবাইলসহ পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

সংবাদ থেকে
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোনসহ মো. শরীফ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বাকলিয়া থানায় আরও পাঁচটি মামলার তথ্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুলাতলী জাইল্লারচর এলাকার আবুর বাপের বিল্ডিং এলাকায় এ অভিযান চালানো হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, শরীফের হেফাজত থেকে ডেল ল্যাটিটিউড ৫৪০০ মডেলের একটি ল্যাপটপ ও স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ল্যাপটপের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা এবং মোবাইল ফোনটির মূল্য ১৫ হাজার টাকা। পরে এসব মালামাল জব্দ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

