দিনমজুরকে ‘কোটিপতি ব্যবসায়ী’ বানিয়ে রেলওয়ের অর্থ লোপাট!

সংবাদ থেকে
কাগজে-কলমে তিনি ১ কোটি ৮০ লক্ষ টাকার বার্ষিক লেনদেন করা ধর্ণাঢ্য ব্যবসায়ী। অথচ বাস্তবে তিনি একজন সাধারণ দিনমজুর। যিনি স্বাক্ষর করাতো দূরের কথা, তৃতীয় শ্রেণির বেশি পড়াশোনাই করেননি এবং কখনো চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়েও যাননি। এই প্রান্তিক নারী শ্রমিককে ‘কোটিপতি ব্যবসায়ী’ সাজিয়ে অভিনব কায়দায় বাংলাদেশ রেলওয়ের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।
রেলওয়ের অভ্যন্তরীণ হিসাব শাখা, সিটি কর্পোরেশনের লাইসেন্স বিভাগ এবং একটি বেসরকারি ব্যাংকের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এসব অর্থ লোপাটের ঘটনা ঘটে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য ওঠে এসেছে। এ ঘটনায় দুদকের মামলা জালে ফেঁসে যাচ্ছেন তিন প্রতিষ্ঠানের ১৪ কর্মকর্তা-কর্মচারী।
দুদক জানায়, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কথিত ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স দি কসমোপলিটন করপোরেশনের নামে নথি তৈরি, ব্যাংক হিসাব খোলা এবং রেলওয়ের অর্থ ছাড়ের ঘটনা ঘটে। পরে ওই হিসাবে জমা হওয়া অর্থের বড় অংশ বিভিন্ন শাখা থেকে নগদে উত্তোলন করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗