জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যু স্থগিত
Source: Arthosuchak / Stock Market

সংবাদ থেকে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিপিএইচ ইস্পাত পিএলসির প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু আপাতত স্থগিত রাখা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় পূর্বঘোষিত রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবটি আলোচনা ও পর্যালোচনা করা হয়। পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি এবং কোম্পানি ও সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনায় নিয়ে পর্ষদ প্রস্তাবটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
পরবর্তীতে, ২৫ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত কোম্পানিটির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পর্ষদের এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হয়। সভায় বিস্তারিত বিবেচনার পর প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
Original report: Arthosuchak
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

