28 October 2026, 13:21 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

নকল স্বর্ণ দেখিয়ে নারীর কাছ থেকে আসল চেইন-আংটি হাতিয়ে নিল প্রতারক চক্র

Source: Chattogram Pratidin / Bangladesh

সংবাদ থেকে

চট্টগ্রামের হাটহাজারীতে নকল স্বর্ণ দেখিয়ে খালেদা বেগম নামে এক নারীর কাছ থেকে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের দেড়ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও আংটি হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। অথচ ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মাত্র ২০০ গজ।

রোববার (২৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে হাটহাজারী বাজারের ত্রিবেণী মিষ্টি ভান্ডার মোড়ে নুরজাহান বেকারির সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগী খালেদা বেগম হাটহাজারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একইসঙ্গে তিনি ঘটনার দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও থানার ডিউটি অফিসারকে দিয়েছেন বলে জানা গেছে। খালেদার (৫৫) বাড়ি উপজেলার পৌরসভা এলাকার মীরেরহাট আলমপুর গ্রামে।

Original report: Chattogram Pratidin

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending