ফটিকছড়িতে সড়ক প্রশস্তের বলি দেড়শ বছরের বটগাছ, ক্ষোভ স্থানীয়দের

সংবাদ থেকে
ফটিকছড়িতে রামগড়–বারইয়ারহাট সড়ক প্রশস্ত করতে কাটা হচ্ছে প্রায় দেড়শ বছরের পুরোনো একটি বটগাছ। স্থানীয়দের কাছে ‘চেগাইয়া বটগাছ’ নামে পরিচিত এই বৃক্ষের নামেই পরিচিতি পেয়েছে এলাকাটি। ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই ফুলছড়ি মসজিদের সামনে রামগড়–বারইয়ারহাট সড়কের পাশে গাছটির অবস্থান। গাছটি কাটার ঘটনায় ক্ষোভ ও আক্ষেপ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তারা বলছেন, বিকল্পভাবে সড়ক নির্মাণের পরিকল্পনা করলে গাছটি রক্ষা করা সম্ভব ছিল। তবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বলছে, মসজিদের অবস্থান, পেছনের ঢালু পাহাড়ি জায়গা ও সড়কের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়েই গাছটি কাটার সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি গাছ কাটার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

