তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম
Source: Lakhokantho / Politics

সংবাদ থেকে
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে এনসিপির ঢাকা উত্তর অঞ্চলের সাংগঠনিক সমন্বয় সভার আগে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সারা দেশের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ২০০৬ সালেও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের পছন্দের লোক বসানোর চেষ্টা করেছিল বলে তিনি মনে করেন। এবারও একই ধরনের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিএনপিকে এ ধরনের পরিকল্পনা থেকে সরে আসতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু করতে এনসিপির প্রস্তাবিত ‘র্যাঙ্ক চয়েস সিস্টেম’-এর ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।
Original report: Lakhokantho
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗