২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

বাদীকে হুমকির নতুন মামলা, তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

সূত্র: Sarabangla / বাংলাদেশ

সংবাদ থেকে

ঢাকা: ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী-কে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। এ মামলায় অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে সানায়া চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত অভিযোগ আমলে নেন এবং তানজিন তিশাকে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, আগের একটি মামলার জেরে বাদীকে বিভিন্ন সময়ে হুমকি ও মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন সানায়া চৌধুরী। তাঁর অভিযোগ, গত ৭ নভেম্বর মোবাইল ফোনে তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ‘আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না…।’ এ সময় তাঁকে অকথ্য ভাষায় হেনস্তা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

একই ঘটনা

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর