২৮ অক্টোবর ২০২৬, ২২:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ

সূত্র: Pahar Barta / বাংলাদেশ

সংবাদ থেকে

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরী কাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবানের থানচি উপজেলা সফর করবেন। মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম থানচি সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে মন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা মিনি স্টেডিয়াম এলাকায় চলছে সাজসজ্জার প্রস্তুতি। ব্যানার-ফেস্টুন, রঙিন তোরণ ও নানা আয়োজন ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মন্ত্রীর সফর উপলক্ষে উপজেলা মিনি স্টেডিয়ামে থানচির ২২ নারী ফুটবলারকে গণসংবর্ধনা দেওয়া হবে।

পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল ইযাসির আরফাত নারী ফুটবলারদের গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আযোজকরা জানান, গনসংবর্ধনা ও জাতীয় পর্যায়ের পুরুস্কার প্রাপ্ত কন্ঠ শিল্পিদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজন করা হয়েছে।

মূল প্রতিবেদন: Pahar Barta

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর