28 October 2026, 06:41 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Source: Dhaka News24 / Bangladesh

সংবাদ থেকে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সেগুনবাগিচায় ‘স্বরলিপি পাবলিকেশন’ এর কেন্দ্রীয় কার্যালয়ে দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম এর সভাপতিত্বে ও স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার প্রকাশক লিপি আক্তারের সঞ্চালনায় ‘চেতনায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা, সাহিত্য আড্ডা ও স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের পরিচিতি সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম। স্বরলিপি পাবলিকেশনের কর্ণধার প্রকাশক লিপি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা দীপ্ত হৃদ মতিন। অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন শিশুশিল্পী রাজন রাজ। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদ’র নবনির্বচিত প্রধান উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব দীপ্ত হৃদ মতিন। উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, গণস্বাস্থ্য হোমিও’র চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ড. এস এম সরওয়ার, প্রাইম ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান এবং ডিন ড. রাকিবুল হাসান (বাংলা বিভাগ), জনপ্রশাসন পত্রিকার প্রকাশক ও সম্পাদক নইম মাশরেকী, গড়াই নন্দিনী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাচিকশিল্পী কৃষিবিদ শাহিদা পারভীন রেখা। উপস্থিত ছিলেন-স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের নবনির্বচিত সভাপতি দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, স্বরলিপি সাহিত্য ও সংস্কৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি ওস্তাদ এস এম রানা, সহ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন (চিফ ইঞ্জি.), সহ সভাপতি মুজিব আকন্দ, প্রতিষ্ঠাতা মহাসচিব প্রকাশক লিপি আক্তার, প্রচার সম্পাদক অধ্যাপক হেলাল মাহদী, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলে ফিরোজ, সহ দপ্তর সম্পাদক মীর আরিফ রানা স্বপন, সাহিত্য সম্পাদক শিরিন আক্তার।

Original report: Dhaka News24

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

More From This Source

Latest

Trending