ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

সংবাদ থেকে
বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
হুইপ দুলু বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, গত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা বলতে কিছু ছিল না, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নিরবচ্ছিন্ন আন্দোলন, অগণিত রক্ত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়েই শেষ পর্যন্ত দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর ফলেই আজ দেশের মানুষ তাদের হারানো গণতন্ত্র এবং মুক্তভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।
বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল বলে মন্তব্য করেন তিনি। এই অবস্থা থেকে উত্তরণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনাও সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗