২৭ অক্টোবর ২০২৬, ১৬:৫৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

রাজশাহীতে বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে

রাজশাহীতে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হচ্ছে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী কালেক্টরেট মাঠে এ মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। মেলাটি বাস্তবায়ন করছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।

বইমেলা সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গত ১৩ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় রোববার (২৫ অক্টোবর) দুপুরে প্রচার-প্রচারণা ও উপস্থিতি উপকমিটির সভা হয়। সভা থেকে বইপ্রেমী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার পাঠককে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর