মমেকে ৭২ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও হামের উপসর্গে গত তিন দিনে ৩ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত সাড়ে ৫ হাজার শিশু চিকিৎসা নিয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৩৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৫৮ জন শিশু। বর্তমানে হাসপাতালটিতে মোট ১১৭ জন শিশু চিকিৎসাধীন।
Original report: Silkcity News
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗