গাইবান্ধায় ডোবায় পড়ে ভাই-বোনের মৃত্যু
সূত্র: Silkcity News / বাংলাদেশ

সংবাদ থেকে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ও জ্যাঠাতো ভাই-বোন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো— ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল আরাফ (২) এবং আশরাফুল ইসলামের মেয়ে মিফতাহুল জান্নাত (২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে ডুবে যায় দুই শিশু। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবা থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗




