২৮ অক্টোবর ২০২৬, ১৩:১২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে খুলনা-৬ আসনের সাবকে সংসদ সদস্য রশিদুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুদক

সূত্র: Dainik Purbanchal / অপরাধ

সংবাদ থেকে

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ ও তাঁর স্ত্রী মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার, ২৬ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনায় মামলাগুলো দায়ের করেন সহকারী পরিচালক মো. জাহিদ ফজল।

দুদকের মামলার বিবরণ অনুযায়ী, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের নামে এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় হিসাব করে তাঁর ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে, শেখ মো. ফারুক আহমেদের নামে এক কোটি ৪২ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকার সম্পদের বিপরীতে এক কোটি ১৭ লাখ ২৯ হাজার ১৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।তাঁর স্ত্রী, সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর নামে ৭২ লাখ ৯৫ হাজার ৬৬২ টাকার সম্পদের মধ্যে ৩৬ লাখ ৯১ হাজার ৬০৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে উল্লেখ করেছে দুদক। শুনুর সম্পদ অর্জনে ফারুক আহমেদ সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

মূল প্রতিবেদন: Dainik Purbanchal

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর