৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেত্রী

সংবাদ থেকে
বিনোদন ডেস্ক : ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করেছেন অভিনেতা সুজাত শিমুল। শনিবার সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় থিয়েটার ও আবৃত্তিশিল্পী জান্নাতুন নেছার সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেতা।
সুজাত শিমুল জানান, দুই পরিবারের স্বজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে। তবে ডিসেম্বর মাসে সহকর্মী ও সতীর্থদের নিয়ে বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
নিজের ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘একান্তই পরিবারের স্বজনদের উপস্থিতিতে এই আয়োজন স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে। ডিসেম্বর মাসে আপনাদের (সহকর্মী-সতীর্থ) সবাইকে নিয়ে মূল আয়োজন সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗

