মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
সূত্র: Meherpur Pratidin / বাংলাদেশ

সংবাদ থেকে
আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আখের একরপ্রতি ফলন বৃদ্ধির লক্ষ্যে মোবারকগঞ্জ সুগার মিলসের মিল গেট-বি সাবজোনের উদ্যোগে আখচাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মণ্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম (সম্প্রসারণ ও ঋণ) ইমরুল হাসান, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো.) কানিজ ফাতেমা, ডিএম (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।
মূল প্রতিবেদন: Meherpur Pratidin
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


