আনসার-ভিডিপি’র জনশক্তি ও পণ্য রফতানিতে নতুন উদ্যোগ, মুগ্ধ রাষ্ট্রদূতরা

সংবাদ থেকে
ঢাকা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৬০ লাখ সদস্যকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রতি বছর এক লাখ সদস্যকে দক্ষ জনশক্তি হিসেবে বৈদেশিক কর্মসংস্থানের উপযোগী করে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে বাহিনীটি। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বাহিনীর প্রান্তিক সদস্যদের তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে রফতানি এবং ই-কমার্সের মাধ্যমে বিপণনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গাজীপুরের সফিপুরের আনসার একাডেমিতে মালদ্বীপ, কসোভা, মরোক্ক ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতরা একাডেমির বাহিনীটির সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তাদের সামনে বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন, বিদেশে কর্মসংস্থান, পণ্য উৎপাদন বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরা হয়।
পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আস্থা ও কমপ্লায়েন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুত করা, নির্ধারিত যোগ্যতা যাচাই এবং বেতন ও কর্মপরিবেশের বিষয়গুলো নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আনসার-ভিডিপির সদস্যদের প্রশিক্ষণ, নিবন্ধন ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি নির্ভরযোগ্য কর্মসংস্থানব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সদস্যদের তথ্য ডিজিটাল ডেটাবেজে সংরক্ষণ করা হবে। প্রশিক্ষণ থেকে শুরু করে ভিসা প্রক্রিয়া ও টিকিটিং পর্যন্ত বিভিন্ন কার্যক্রম সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

