নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্যসহ চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার ১১৫৬

সংবাদ থেকে
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একদিনে ১ হাজার ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৭০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল সোমবার (২৬ অক্টোবর) বিকেলে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, আগের মামলায় ৬৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন রয়েছেন। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১২৭ জন, সাজা পরোয়ানাভুক্ত ১৭ জন এবং মাদক মামলায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗