3 November 2026, 05:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বরেণ্য সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান

Source: Chandpur Times / Bangladesh

সংবাদ থেকে

​বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শোকার্ত মানুষের উপস্থিতিতে চাঁদপুরের ফরিদগঞ্জ-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য, দেশের বরেণ্য সাংবাদিক, বিশিষ্ট কলাম লেখক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

​সোমবার (২৬শে অক্টোবর) বাদ জোহর মরহুমের নিজ জন্মভূমি ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধান করেন, ফরিদগঞ্জ সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার সহ সংশ্লিষ্ট অফিসারবৃন্দ।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending