11 November 2026, 01:03 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral

সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের হাজার কোটি টাকা লেনদেনের প্রমাণ

Source: Silkcity News / Bangladesh

সংবাদ থেকে

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির উপপরিচালক মো. মোজাম্মিল হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, অনুসন্ধানে মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীনের নামে ২৩ কোটি ৩২ লাখ টাকার বেশি নিট সম্পদ এবং ৪০টি ব্যাংক হিসাবে এক হাজার ৪৫ কোটি টাকার বেশি অর্থ জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে ১২ কোটি ৯৭ লাখ টাকার বেশি নিট সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ১২ কোটি ৩০ লাখ টাকারও বেশি সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি। এসব অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলাম, তার স্ত্রী ও সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Original report: Silkcity News

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Related News

Latest

Trending